Pallisree, Kolkata
West Bengal, India
Powered by Neuvo

উপন্যাস

মাপুর গল্প

গার্গী রায়চৌধুরী - সুমিতা বীথি

₹ 600

  • Rituparno Basu

গার্গীর কাজের জায়গা পাবলিক হেলথ, কিন্তু আপাতত তার একান্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রকৃতি অধ্যয়ন। এর মধ্যে গাছপালা পাহাড় পর্বত নদীনালা সমুদ্র মহাসমুদ্র যেমন আছে, তেমনই আছে প্রাণীকূলও। যেহেতু সে মানুষকে প্রাণী হিসেবে এক নম্বর দেয় না, তাই মনুষ্য-প্রকৃতি ছাড়াও অন্যান্য প্রাণীদের নজর করার দিকে তার ঝোঁক প্রবল। আর এই সিলেবাস বহির্ভূত অধ্যয়ন করতে সে নিজের পায়ের তলায় লাগিয়ে নিয়েছে চাকা আর বেছে নিয়েছে ডানাওয়ালা কিছু বন্ধু। গার্গী কখনও কখনও নিজের অভিজ্ঞতা-সঞ্জাত কথাবার্তা লিখে রাখতে পছন্দ করে, এইরূপে তার বেশ কিছু কথা বই হয়ে প্রকাশ পেয়েছে বিভিন্ন সময়ে।