Pallisree, Kolkata
West Bengal, India
Powered by Neuvo

উপন্যাস

মেকানো শহর

ইন্দ্রনীল সেন (গুপ্ত)

₹ 450

  • Baidehi Sengupta

অতীন আর অতীনের জেনারেশন কঙ্গুরের মতো কীভাবে চিন্তাভাবনা দৃষ্টি আর জগৎ সংসারের বাইরে বেরিয়ে গেল আর সেই বেরিয়ে যাওয়াও এত দ্রুত ছিল, শুধু অতীন কেন, কালচে দেওয়াল থেকে ফাইন্যালি বেরোতে চাওয়া ইট থেকে কালোপিসির ভেঙে ফেলা বাড়ির স্মৃতি, কেউই সেভাবে তা খেয়াল করে উঠতে পারলে না |

দেশ খুঁজে চলার পুরাণ কখন ইতিহাসের নামে রাজনীতিতে রূপান্তরিত হয়, তার হদিশ পরিযায়ী মানচিত্রে না থাকলে সেই পৃথিবী একটা সময়ের পরে আর বাসযোগ্য থাকে না।

ঠিক সেরকম, ময়লাটে শহরে যাপন যদি কখনও বিলাসে পর্যবসিত হয়, তাকে সর্বদা উত্তর-ঔপনিবেশিক ডেকাডেন্স বলে দেগে দেওয়াও বোধহয় ঠিক নয়।

আমরা উত্তর খুঁজব না। কারণ সামনে নিঃসীম ধূসর পথ। অনেকটা যাওয়া বাকি, আর সে পথ ক্রমে আরও যে কৃষ্ণবর্ণ হবে, তাতে সন্দেহ কী!